বরাবাজার: আস্থা বাড়াল বরাবাজার থানা— উদ্ধার হওয়া ১২টি মোবাইল ফিরল প্রকৃত মালিকদের হাতে
হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। কিন্তু সেই আশাই এবার বাস্তবে রূপ দিল বরাবাজার থানার পুলিশ। বরাবাজার থানার উদ্যোগে হারিয়ে যাওয়া মোট ১২টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। শনিবার বরাবাজার থানায় বিশেষভাবে ডেকে পাঠানো হয় মোবাইলের প্রকৃত মালিকদের। এরপর থানার আধিকারিকদের উপস্থিতিতে একে একে তাঁদের হাতে তুলে দেওয়া হয় উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি।