পুরুলিয়া ২: নদীয়াড়ায় বেহাল রাস্তা ও জমা জলে চরম দুর্ভোগে গ্রামবাসীরা
পুরুলিয়া মফস্বল থানার নদীয়াড়া গ্রামে ঢোকার মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে জল জমে রাস্তাটি পারাপারের অযোগ্য হয়ে পড়ে। এর ফলে স্থানীয় প্রাথমিক ও জুনিয়র হাইস্কুলের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং টাটাড়ি, চরগালি-সহ সংলগ্ন কয়েকটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।