ইসলামপুর: সিএএ-র আওতায় নাগরিকত্বের আবেদন করেছিলেন কয়েক মাস আগে। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও মেলেনি নাগরিকত্ব
সিএএ-র আওতায় নাগরিকত্বের আবেদন করেছিলেন কয়েক মাস আগে। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও মেলেনি নাগরিকত্ব। আর সেই ক্ষোভেই বুধবার ইসলামপুর শহর মণ্ডল বিজেপির দলীয় কার্যালয়ে বিক্ষোভে সামিল হন প্রায় ২০০ আবেদনকারী। আবেদনকারীদের অভিযোগ, সাত থেকে আট মাস আগে বিজেপির শিবিরে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করলেও এখনও পর্যন্ত কোনও অগ্রগতির খবর বা সরকারি বার্তা তারা পাননি। তাই সরাসরি বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলতেই এদিন দলীয় কার্যালয়ে আসেন তারা। বিক্ষোভ চলাকালীন