পুরানো চুরির মামলায় হাসখালি থেকে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী আশীষ,রানাঘাট আদালতে পাঠালো পুলিশ। সূত্রের খবর, বুধবার রাতে হাসখালি পুলিশ গোপন সূত্রে খবর পায় হাসখালি এলাকার কুখ্যাত দুস্কৃতি আশীষ কুমার মন্ডল দীর্ঘদিন পর নিজের বাড়ীর এলাকায় ফিরেছে। আর এর পরই অভিযান চালিয়ে আশীষ কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর,পুরানো একটি চুরির ঘটনায় অভিযুক্ত থাকা আশীষ দীর্ঘদিন আত্মগোপন করে ছিল। পাশাপাশি তার বিরুদ্ধে অস্ত্র মজুত সহ একাধিক অভিযোগ রয়েছে।