বলরামপুর: মাঠা বনাঞ্চলে সাড়ম্বরে সম্পন্ন হলো ২০২৬ অরণ্য সপ্তাহের জেলা স্তরের অনুষ্ঠান
মাঠা বনাঞ্চলে মঙ্গলবার সাড়ম্বরে অনুষ্ঠিত হলো অরণ্য সপ্তাহ ২০২৬-এর জেলা স্তরের মূল অনুষ্ঠান। বিশেষ ট্যাবলো উদ্বোধন, বৃক্ষরোপণ এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এর সূচনা হয়। গাছ রোপণের পাশাপাশি চোরা শিকারি ও দু নম্বরি চক্রের হাত থেকে গাছ বাঁচানোর আহ্বান জানিয়ে বিশেষ বার্তা দিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।