উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ৬টি আসনের সবকটিতেই জয় ছিনিয়ে নিল আইএসএফ, সিপিএম ও কংগ্রেসের সংযুক্ত মোর্চা জোট। নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ী কর্মীরা 'সীমান্তের লাল পতাকা উড়লো' স্লোগানে মুখরিত করেন এলাকা। বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের নির্বাচনের আগেই তৃণমূলের এই হার একটি বড় বার্তা। রবিবার সন্ধ্যায় ৭ টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে