বান্দোয়ান: বান্দোয়ানে বাইকের ধাক্কায় আহত এক শিশু
বাইকে ধাক্কায় আহত এক শিশু। শুক্রবার আনুমানিক বেলা সাড়ে বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বান্দোয়ান থানার অন্তর্গত ছোট পড়াশ্যা গ্রামে।সূত্র মারফত জানা যায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি শিশুকে ধাক্কা দেয়। পরবর্তীকালে আহত শিশুকে উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। জানা যায় শিশুটির অবস্থা স্হিতিশীল।