পুরুলিয়া ১: বিজেপি টিচার্স সেলের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পরিদর্শকের নিকট ডেপুটেশন দেওয়া হলো
পুরুলিয়া জেলা বিজেপি টিচার্স সেলের পক্ষ থেকে জেলা কনভেনার শুভেন্দু দত্তের নেতৃত্বে প্রাথমিক শিক্ষার জেলা পরিদর্শক এর নিকট একটি ডেপুটেশন দেওয়া হয়। জেলায় বর্তমানে যে তীব্র দাবদাহ চলছে যার ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা নানাবিধ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়ছে তার জন্য জেলা পরিদর্শক এর নিকট সকালে বিদ্যালয় করার নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়।