রায়গঞ্জ: হোলিতে প্রেমিক প্রেমিকার ঘনিষ্ঠ ছবি তোলায় কটুক্তির বিষয় নিয়ে সংঘর্ষ রায়গঞ্জ স্টেশনে, আটক ৩ যুবক
প্রেমিক প্রেমিকার হোলিতে ঘনিষ্ঠ ছবি তোলায় কটুক্তির বিষয়ে সংঘর্ষ রায়গঞ্জ স্টেশনে, আটক ৩ যুবক। বুধবার বিকালে রায়গঞ্জের জি,আর,পি সুত্রে জানা যায় রায়গঞ্জের বিন্দোল এলাকার এক যুবতী ইটাহারের বাসিন্দা এক যুবকের সাথে বেশ কিছু দিন প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হয়। হোলির শুভেচ্ছা বিনিময় করতে এদিন বিকালে রায়গঞ্জ স্টেশনে মিলিত হয় তারা। রায়গঞ্জ স্টেশনের ফ্লাইওভার ব্রীজে দাঁড়িয়ে সেলফি নিচ্ছিল তারা। সেই সময় স্থানীয় কিছু যুবক ফ্লাইওভারের নিচ থেকে কটুক্তি করছিল বলে অভিযোগ।