পুরুলিয়া ১: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে কেন্দা থেকে গ্রেফতার যুবক, পেশ করা হলো আদালতে এবং নাবালিকার গোপন জবানবন্দী গ্রহণ
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম গণেশ মোদক। বাড়ি কেন্দা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গণেশ মোদকের বিরুদ্ধে হুরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগ পাওয়ার পরপরই গ্রাপ্তার করা হয়। বুধবার ধৃত যুবককে পুরুলিয়া আদালতে পেশ করে হুড়া থানার পুলিশ। অন্যদিকে, ওই নির্যাতিতা নাবালিকার গোপন জবানবন্দী গ্রহণ করা হয়।