পাড়া: পাড়া থানার বাথানবাড়ি গ্রামে হরি মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন
Para, Purulia | Jun 17, 2026 পাড়া থানার অন্তর্গত নডিহা সুরুলিয়া অঞ্চলের বাথানবাড়ি গ্রামে হরি মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সকাল দশটা নাগাদ মহিলাদের মাধ্যমে কলশ যাত্রার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। স্থানীয় নডিহা এলাকার একটি জলাশয় থেকে কলশ যাত্রা করা হয়। এদিন দুপুর একটা নাগাদ শুরু হয় হোম যজ্ঞ পূজা অর্চনা ইত্যাদি, সন্ধ্যায় ভাগবত পাঠ রয়েছে। স্থানীয় এলাকা ছাড়াও পার্শ্ববর্তী গ্রামের বহু মানুষের সমাগম হয় এই অনুষ্ঠানে।