মানবাজার ১: পলমী গ্রামের পুকুর থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক বৃদ্ধার।সোমবার আনুমানিক দুপুর ১২.৩০ টা নাগাদ পরিবারের লোকজন সূত্রে জানা যায় মানবাজার-১ নং ব্লকের চাঁদড়া পায়রাচালী অঞ্চলের পলমী গ্রামের স্থানীয় একটি তালবাঁধ নামে পুকুরে স্নান করতে গিয়েছিলেন বিজলা বাউরী,বয়স ৭০ বছর।কিন্তু দীর্ঘ সময় পরেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পকুরে গিয়ে জলের মধ্য থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করে পরিবারের লোকজন মানবাজার হাসপাতালে নিয়ে আসে।