মানবাজার ১: মানবাজার বিধানসভার বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো
মানবাজার বিধানসভার বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো। সোমবার আনুমানিক সন্ধ্যা ৬ টা নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হয় মানবাজার নেতাজী সেবা কেন্দ্রে।উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো,জেলা সহ সভাপতি জনপ্রিয় ঘোষ,মানবাজার বিধানসভার বিধায়ক ময়না মূর্মু সহ মানবাজার বিধানসভার মন্ডল সভাপতিরা।