রঘুনাথপুর ১: প্রাচীন নিয়ম রীতি মেনে ছাতা পরব অনুষ্ঠিত হল রঘুনাথপুর ১ব্লকের বাঘাডাবর গ্রাম সংলগ্ন জীবনপুরের মাঠে
পূর্ব পুরুষদের প্রাচীন নিয়ম রীতি মেনেই ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুক্রবার ছাতা পরব অনুষ্ঠিত হল পুরুলিয়ার রঘুনাথপুর ১নম্বর ব্লকের অন্তর্গত বাঘাডাবর গ্রামের পাশ্ববর্তী জীবনপুর মৌজায় ঠাকুর বাঁধ মাঠে।এদিন উদ্যোক্তাদের মধ্যে মুকুল ব্যানাজী জানান কাশীপুরের রাজা এই ছাতা পরবের দায়িত্ব দিয়েছিলের বাঘাডাবর ব্রাহ্মণ ষোল আনা কমিটিতে।পরবর্তীতে সেই দায়িত্ব বাঘাডাবর গ্রামের আমাদের পরিবারকে অর্থাৎ ব্যানার্জী পরিবারকে দায়িত্ব দেওয়া হয়।