ইটাহার: তৃণমূল প্রার্থী মোশারফ হোসেনের নির্বাচনী প্রচারে ঝড়, দিনভর ইটাহারের কামালপুর ও চালুনিয়া সহ একাধিক জায়গায় প্রচার
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুরের ইটাহার অঞ্চলে জোরদার প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন। বুধবার তিনি কামালপুর, চালনিয়া সহ একাধিক বুথে ঘুরে ঘুরে উঠান বৈঠক করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে প্রার্থী এলাকায় হওয়া বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, স্থানীয় সমস্যার কথাও মন দিয়ে শোনেন তিনি।