আজ 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছিল রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে নাম রেজিস্ট্রেশন করার শেষদিন।আর সেই শেষদিনেও বৃহস্পতিবার পুরুলিয়ার সাঁতুড়ি ব্লক চত্বরের রেজিস্ট্রেশন শিবিরে উপচে পড়ল আবেদনকারীদের ভিড়। সাঁতুড়ি ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে বৃহস্পতিবার শেষের দিনেও প্রচুর আবেদনকারীদের রেজিস্ট্রেশন করা হয়েছে।