রঘুনাথপুর ১: বড়রা গ্রাম পঞ্চায়েতের বড়াগড়িয়া গ্রামে বাজ পড়ে যুবকের মৃত্যু, হাসপাতাল থেকে দেহ PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
বজ্রপাতে মৃত্যু হল যুবকের।মৃত ঐ যুবকের নাম অঞ্জন চ্যাটার্জী।তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত বড়রা গ্রাম পঞ্চায়েতের বড়াগড়িয়া গ্রামে। জানা যায় অঞ্জন শনিবার দুপুরের দিকে যখন বাড়ি ফিরছিল ঐ সময় প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়।গ্রামের রাস্তার মধ্যেই বাজ পড়লে সে গুরুতর আহত হয়।সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ দেহটিকে PM পাঠায় পুলিশ।