বলরামপুর: বলরামপুর থেকে দিল্লির বিজ্ঞান ভবন: চিকিৎসা শাস্ত্রে নজির গড়ে পুরুলিয়াকে গর্বিত করলেন ডঃ অনুশ্রী
পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বলরামপুরের বাসিন্দা ডঃ অনুশ্রী পাল নিউরোলজিতে ন্যাশনাল টপারহয়ে চিকিৎসা শাস্ত্রে এক অনন্য কৃতিত্ব অর্জন করেছেন।এই অসামান্য সাফল্যের জন্য দিল্লির বিজ্ঞান ভবনে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের পক্ষ থেকে তাঁকে মর্যাদাপূর্ণ 'প্রেসিডেন্টস গোল্ড মেডেল' প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা নিজের হাতে তাঁর কাছে এই পদক তুলে দেন।এই গগনচুম্বী সাফল্যের পর পুরুলিয়া জেলা বাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।