খাতড়া: খাতড়া পাম্প মোড়ের নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন এক যুবক
Khatra, Bankura | Feb 14, 2024 নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে খাতড়া পাম্প মোড়ের নিকটে। স্থানীয় সূত্রে খবর এস ডি ও মোড় থেকে পাম্প মোড়র দিকে স্কুটি চালিয়ে আসছিল এক যুবক। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাম্প মোড়ের কাছে রাস্তার উপরে পড়ে গিয়ে গুরুতর আহত হন ওই যুবক। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ওই যুবককে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় খাতড়া থানার পুলিশ। পুলিশ জানায়, হাসপাতালে আহত যুবকের চিকিৎসা চলছে।