হাইলাকান্দি: লালায় মহরম উদযাপন উপলক্ষে হেল্ফ ফাউন্ডেশনের রক্তদান শিবির সফল করতে আহবান জানান জেলা কার্য্যকর্তা আব্দুল মুবিন লস্কর
লালা রুরেল কলেজ প্রাঙ্গণে আগামীকাল হেল্ফ ফাউন্ডেশনের উদ্যোগে মহরম উদযাপন উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এ শিবিরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এ নিয়ে আজ শনিবার বিকেল তিনটা নাগাদ প্রস্তুতির খোঁজ খবর নেন এবং এ শিবিরকে সফল করতে আহবান জানান হেল্ফ ফাউন্ডেশনের জেলা কার্য্যকর্তা আব্দুল মুবিন লস্কর।