সেচ ব্যবস্থার উন্নয়নে পুরুলিয়ার জয়পুর ব্লকের কামুখাপ এলাকায় একটি বাঁধ নির্মাণের কাজ শুরু হল।রবিবার কাজের সূচনা করেন জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাত ।ছিলেন মুকুন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ভজহরি মাহাতো সহ অন্যান্যরা। জানা গিয়েছে, রাজ্য সরকারের প্রায় ৩৫ লক্ষ ৯১ হাজার টাকা বরাদ্দে বাঁধটি খনন করা হবে। স্থানীয়রা জানায়," আগামী দিনে এই বাঁধ নির্মাণের ফলে এলাকায় সেচ সুবিধা বাড়বে এবং উপকৃত হবেন বহু কৃষক।