বরাবাজার: পুরুলিয়া জেলা থেকে ৪০ হাজারের অধিক করম দল যোগ দেবে করাডি মাঠে, বামুনডিহাতে বললেন দীপেন্দু মাহাতো
আদিবাসী কুড়মী সমাজের ডাকে আগামী ২০ সেপ্টেম্বর পুরুলিয়ার কড়াডি মাঠে আয়োজিত হতে চলেছে করম পরব। অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই গ্রামে গ্রামে শুরু হয়েছে করম নাচের প্রস্তুতি। সন্ধ্যা হলেই বিভিন্ন গ্রামের রাস্তায় দেখা যাচ্ছে নাচের দলের মহড়া। শুক্রবার সকালে বামুনডিহায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদিবাসী কুড়মী সমাজের নেতা দীপেন্দু মাহাতো জানান, শুধুমাত্র পুরুলিয়া জেলা থেকেই ৪০ হাজারেরও বেশি করম দল এই অনুষ্ঠানে অংশ নেবে। একইসঙ্গে তিনি সমস্ত করম দলের সদস্যদের নিজ