নিতুড়িয়া: নিতুড়িয়ার সড়বড়ির ঝনকাতে BJPর দলীয় কার্যালয়ে মন কি বাত অনুষ্ঠান শোনার পাশাপাশি সাংগঠনিক বৈঠক,উপস্থিত বিধায়িকা
রবিবার পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত নিতুড়িয়া ব্লকের সড়বড়ি অঞ্চলের ঝনকাতে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনার পাশাপাশি আয়োজিত হল একটি সাংগঠনিক বৈঠক। রাজ্যে বিজেপির সরকার গঠন হওয়ার পর এলাকার উন্নয়নে কি ভাবে দলের কর্মীদের এগিয়ে আসতে হবে তা নিয়ে আলোচনা হয়।পাশাপাশি এদিন ঐ বৈঠকে সংগঠনকে আরো বেশি করে মজবুত করার লক্ষ্যেই দলের কর্মীদের নিয়ে আলোচনা হয়।উপস্থিত ছিলেন বিধায়িকা মামনি বাউরি।