রঘুনাথপুর ১: মোটর বাইকের ধাক্কায় রঘুনাথপুর পৌরসভার সাফাই কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য,শহরজুড়ে শোকের ছায়া
দুর্গোৎসবের মধ্যেই রবিবার সকালে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভার এক সাফাই কর্মীর।বছর 49এর মৃত ঐ পুরকর্মীর নাম সঞ্জীব বাউরি।তার বাড়ি রঘুনাথপুর শহরের মুনসেফডাঙ্গা এলাকায়। জানা যায় রবিবার সকালে রঘুনাথপুর পৌরসভায় কাজে যোগ দিতে যাওয়ার পথে রঘুনাথপুর শহরের এল আই সি অফিসের সামনে একটি দ্রুত গতিতে থাকা মোটর বাইক তার সাইকেল সহ তাকে ধাক্কা মারলে সে রাস্তার উপর ছিটকে পড়ে।পরে হাসপাতালে তার মৃত্যু হয়।