নিতুড়িয়া: অবৈধ মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে নিতুড়িয়ার আবগারি দফতর ২৬লিটার মদ,৩৬০লিটার তরল বাজেয়াপ্ত করে ১ব্যক্তিকে গ্রেফতার করল
পুরুলিয়ার নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতর অবৈধ ভাবে মদ তৈরি ও বিক্রি করার বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে নিতুড়িয়া থানা এলাকায়। বুধবার নিতুড়িয়া থানার ছোলাবেড়িয়া শ্যামপুর,বাঘমারা,কচবেল সহ বিভিন্ন গ্রামে গ্রামে অভিযান চালিয়ে 12লিটার অবৈধ মদ ও মদ তৈরির উপকরণ 200লিটার তরল,একটি হাঁড়ি বাজেয়াপ্ত করে প্রচুর অবৈধ মদ তৈরির উপকরণ নষ্ট করে দেয়। বুধবারের পর ফের বৃহস্পতিবার নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতর অভিযান চালায়।