পুরুলিয়া ১: ডুড়কু গ্রামে ধুলোট উৎসবের মধ্য দিয়ে সম্পন্ন হলো তিন দিনের হরিনাম সংকীর্তন
পুরুলিয়া ১ নম্বর ব্লকের ডুরকু গ্রামে সম্পন্ন হলো তিন দিনব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন। শুক্রবার দুপুরে ‘ধুলোট’ উৎসবের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। গত তিন দিন ধরে সংকীর্তনের সুরে মুখরিত ছিল সমগ্র ডুরকু গ্রাম। এদিন ধুলোট উপলক্ষে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ডুরকু গ্রামবাসীরা একে অপরকে আবির মাখিয়ে এবং ধুলো খেলায় মেতে ওঠেন। স্থানীয় রীতি মেনে সংকীর্তন দলের সাথে গ্রামের আট থেকে আশি—সব বয়সের মানুষ এই উৎসবে সামিল হন।