মানবাজার ১: ICDS কর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ মানবাজারে,সেন্টারের সামনে বিক্ষোভ অভিভাবক ও গ্রামবাসীদের
আইসিডিএস কর্মীর বিরুদ্ধে একাধিক বেনিয়ম,নিম্নমানের খাবার,সময় মতো কেন্দ্রে পৌঁছানো সহ একাধিক অভিযোগ তুলে,ওই কর্মীকে আইসিডিএস কেন্দ্রে ঘিরে ধরে বিক্ষোভ দেখালো অভিভাবক থেকে গ্রামবাসীরা।বুধবার সকাল ১০ টা নাগাদ ঘটে মানবাজার থানার অন্তর্ভুক্ত শালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত আইসিডিএস সেন্টারে।এলাকাবাসীদের অভিযোগ আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়া হয়,সাথে আইসিডিএস সেন্টারে ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ পান না। কারণ আইসিডিএস এর দিদিমণি দেরিতে আসেন।