রঘুনাথপুর ২: ধানাড়া গ্রামের শ্রী শ্রী ফলহারিণী কালীপুজো উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধানাড়া গ্রামে অন্যান্য বছরের ন্যায় এবছরেও আয়োজিত হচ্ছে শ্রী শ্রী ফলহারিণী কালীপুজো উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান।শনিবার রাত্রে জ্যেষ্ঠ মাসের অমাবস্যার পূর্ণ তিথিতে মায়ের পুজো আয়োজিত হয়।সেই উপলক্ষ্যে রবিবার রাত্রে গ্রামের শিল্পীদের পরিবেশনায় আয়োজিত হয় যাত্রাপালা।দ্বিতীয় দিনে অর্থাৎ সোমবার রাত্রে আয়োজিত হবে গানের অনুষ্ঠান। এই সব অনুষ্ঠান ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।