বরাবাজার: বাঁশবেড়িয়া গ্রামে ভয়াবহ লরি দুর্ঘটনা, কেবিনে আটকে আহত চালক
বরাবাজার থানার অন্তর্গত বাঁশবেড়িয়া গ্রামে বুধবার দুপুরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল। দুপুর প্রায় আড়াইটে নাগাদ পুরুলিয়া থেকে বরাবাজারের দিকে আসা একটি লরি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে থাকা লোহার ব্যারিকেডে ধাক্কা মারে। এরপর সজোরে একটি বাড়ির দেওয়ালে গিয়ে আছড়ে পড়ে লরিটি। ধাক্কার জেরে লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। দুর্ঘটনার পর লরির চালক কেবিনের ভিতর আটকে পড়েন এবং গুরুতর আহত হন।