ইসলামপুর: গোবিন্দপুরে অনাস্থা ভোটে প্রধান পদ হারালেন জাকির ঘনিষ্ঠ খাতিজা, নতুন প্রধান করিমা বেগম
গোবিন্দপুরে অনাস্থা ভোটে প্রধান পদ হারালেন জাকির ঘনিষ্ঠ খাতিজা, নতুন প্রধান করিমা বেগম অনাস্থা ভোটে প্রধানের পদ হারালেন জাকির হোসেন ঘনিষ্ঠ খাতিজা খাতুন। শুক্রবার পুলিশি নিরাপত্তার মধ্যে ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়ে নতুন প্রধান নির্বাচিত হন করিমা বেগম। জানা গিয়েছে, ২৩ আসন বিশিষ্ট গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে একজন সদস্য দলত্যাগ করায় মোট ২২ জন সদস্যকে নিয়ে ভোটা