আগামীকাল রবিবার কোতোয়ালি থানার অন্তর্গত দিকনগর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে “পরিবর্তন যাত্রা”-র শুভ সূচনার জনসভা। সেই কর্মসূচিকে সামনে রেখে শনিবার দুপুর প্রায় ১২টা নাগাদ দিকনগর ফুটবল ময়দানেই সাংবাদিক বৈঠক করেন নবদ্বীপ সাংগঠনিক জোনের নির্বাচনী কনভেনার রাম পদ দাস। সাংবাদিক বৈঠকে তিনি জানান, আসন্ন জনসভাকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এলাকায় প্রচার কর্মসূচি চালানো হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সাড়া মিলছে বলেও দাবি করেন তিনি।