পুরুলিয়া ১: শীতলপুর থেকে বালি বোঝাই তিনটি ট্রাক্টর আটক: গ্রেপ্তার তিন চালক, পেশ করা হলো আদালতে
জামবাদ নদীঘাট থেকে অবৈধভাবে বালি পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ শীতলপুর এলাকা থেকে তিনটি বালি বোঝাই ট্রাক্টর আটক করেছে। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ওই তিনটি ট্রাক্টরের চালকদেরও। ধৃতদের আজ (শনিবার) পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়।