পাড়া: পাড়া থানার ভাঁউরিডি গ্রাম পঞ্চায়েতের রিগুডি গ্রামে তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন
Para, Purulia | Jun 2, 2026 পাড়া থানার অন্তর্গত ভাঁউরিডি গ্রাম পঞ্চায়েতের রিগুডি গ্রামে প্রতিবছরের মতো এবারও তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রাত আটটা থেকে শুরু হয়ে যায় এই হরিনাম সংকীর্তন। স্থানীয় গ্রামবাসী ছাড়াও আশেপাশের বহু গ্রামের মানুষ এই অনুষ্ঠান দেখতে ভিড় করেন। ভোর রাত পর্যন্ত চলবে এই অনুষ্ঠান বলে জানা গেছে