চোপড়া: চোপড়ায় আইসক্রিম কারখানায় আগুনের তাণ্ডব, ৭৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
গভীর রাতে আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল লালবাজার এলাকায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লালবাজার এলাকায়। জানা গিয়েছে বিশ্বজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তির আইসক্রিম কারখানায় আগুন দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর জানাজানি হতেই স্হানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। খবর দেওয়া হয় ইসলামপুর দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন ন