পাড়া: পাড়া থানার ভালাগোড়া গ্রামে গাজন দেখতে উপচে পড়লো মানুষের ভিড়
Para, Purulia | Apr 30, 2026 পাড়া থানার অন্তর্গত উদয়পুর জয়নগর গ্রাম পঞ্চায়েতের ভালাগোড়া গ্রামে চড়ক গাজন উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা নাগাদ গাজনের অনুষ্ঠান দেখতে উপচে পড়লো মানুষের ভিড়। প্রতিবছরের মতো এবারও প্রাচীন রীতি অনুযায়ী ভালাগোড়া গ্রাম সংলগ্ন মাঝি বাঁধ নামক একটি জলাশয় থেকে ভক্তরা দেহের বিভিন্ন জায়গায় সূচের মাধ্যমে ফুটো করে শোভাযাত্রা করে গ্রামের শিব মন্দির পর্যন্ত আসে বাজনা সহকারে। যা দেখতে স্থানীয় এলাকা ছাড়াও আশেপাশ