ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার সার্ধশতবর্ষপূর্তি উপলক্ষে রবিবার ও সোমবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সোমবার কাশীপুর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাজরামুড়া মোড় থেকে ব্লক অফিস কার্যালয় পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।উপস্থিত ছিলেন বিডিও চন্দন সাহা সহ প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া সহ অন্যান্যরা।এইদিন সন্ধ্যা সাড়ে সাতটার সময় আদিবাসী নাচ গানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল