রঘুনাথপুর ১: অবৈধ ভাবে হোটেলে মদ মজুত ও বিক্রির অভিযোগে ২যুবক গ্রেফতার,তোলা হল রঘুনাথপুর আদালতে
হোটেলের মধ্যে অবৈধভাবে মদ মজুত ও বিক্রি করার অভিযোগ দুই যুবককে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। ধৃতরা হল পলাশ মাজী ও সুব্রত মণ্ডল। দুজনেই রঘুনাথপুর থানা এলাকার বাসিন্দা। সূত্রের মাধ্যমে খবর পেয়ে সোমবার রাত্রে দুরমুট গ্রামে একটি হোটেলে অভিযান চালায় রঘুনাথপুর থানার পুলিশ। সেখানেই ২৬ বোতল বিদেশি মদ উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, ধৃতরা মদ মজুত ও বিক্রির কোন নথি দেখাতে পারেনি। তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃত দুই যুবককে মঙ্গলবার রঘুনাথপুরে আদালতে তোলা হয় ।