রায়গঞ্জ: প্রায় দেড় মাস বাদে আদালতের নির্দেশে পুলিশ সিল খুলল রায়গঞ্জ এর একটি ক্লাবের
রায়গঞ্জের বীরনগরে প্রায় দেড় মাস পর কোর্টের নির্দেশে বিপ্লবী ক্লাবের সিল খুলে দেয় পুলিশ। ফেব্রুয়ারিতে একটি মারামারির ঘটনার জেরে পুলিশ ক্লাবটি সিল করেছিল, যদিও ক্লাব কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করে। আদালতের রায়ের ভিত্তিতে সোমবার ক্লাবটি খুলে দেওয়া হয়। ক্লাব সদস্যরা এটিকে নৈতিক জয় বলে দাবি করেছেন।