রায়গঞ্জ: হেমতাবাদে গৃহবধূর আত্মহত্যাকে কেন্দ্র করে চাঞ্চল্য, ভাইঝির আটোয়ারী ফেরানী নিয়ে বচসার অভিযোগ
হেমতাবাদের গুটিন এলাকায় বাশেরা খাতুন (৩৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। পরিবারের অভিযোগ, ভাইঝির আটোয়ারী ফেরানীতে বাপের বাড়িতে থাকতে চাওয়া নিয়ে স্বামীর সাথে বচসা হয়। স্বামী বাড়ি ফিরতে বললে এই নিয়ে কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার সকালে বাড়ি ফাঁকা পেয়ে আমগাছে ফাঁস লাগান তিনি। পুলিশ দেহ রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার বৌদি সালেমা খাতুন বলেন, "ননদকে আটোয়ারীতে আনবে বলেছিলো তার স্বামী, কেন এমন হল বুঝতে পারনি তার