অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বিদ্যুৎ চুরির মামলা দায়ের হুড়া থানায়। হুকিং এর বিরুদ্ধে অভিযানে নেমে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বুধবার বিকাল সাড়ে ৫টা নাগাদ হুড়া থানার অন্তর্গত কলাবনি গ্রামের বাসিন্দা ধর্মদাস কিস্কুর বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ লক্ষ্য করেন। হুড়া CCC 'র স্টেশন ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে, বলে এদিন রাত্রি সাড়ে ৯টা নাগাদ হুড়া থানার সূত্রে জানা যায়।