রঘুনাথপুর ২: রঘুনাথপুর ২ব্লকের বিজেপির শক্ত ঘাঁটিতে তৃণমূলের জোর প্রচার, রাতেও চলছে প্রচার
পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ২নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েত এলাকাটি বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। এবারে বিধানসভা নির্বাচনে সেই এলাকায় তৃণমূলের ফলাফল ভালো করতে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে জোর কদমে প্রচার শুরু করল বড়রা অঞ্চল তৃণমূলের সভাপতি অচিন্ত চক্রবর্তীর নেতৃত্বে ঐ এলাকার তৃণমূলের নেতা কর্মীরা।সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন গ্রামে গ্রামে প্রচার চালানো হয়।