পুরুলিয়া ১: মানসিক নির্যাতনের অভিযোগে টোল প্লাজায় বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ মহিলা কর্মীদের
টোল প্লাজা কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলা টোল কর্মীরা। বেলকুড়ি টোল প্লাজায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কয়েকজন মহিলা কর্মীকে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হলে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।ঘটনার প্রতিবাদে পাঁচজন মহিলা টোল কর্মী পুরুলিয়া মফস্বল থানায় গিয়ে টোল প্লাজার GM এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।পরে পুলিশের মধ্যস্থতার মধ্যে আলোচনা হয়। শেষে মহিলাকর্মীরা তাঁদের অভিযোগ প্রত্যাহার করে নেন