রঘুনাথপুর ১: গ্রেফতার হওয়া সরকারী চিকিৎসক রমেন্দ্র গরাঁইকে ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন রঘুনাথপুর আদালতের বিচারক
পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সরকারী চিকিৎসক তথা নিতুড়িয়ার পি জি নার্সিংহোমের গ্রেফতার হওয়া মালিক রমেন্দ্র গরাঁইকে শুক্রবার নিতুড়িয়া থানার পুলিশ রঘুনাথপুর মহকুমা আদালতে তুললে বিচারক তাকে 10দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত প্রায় এক মাস আগে নিতুড়িয়া থানা এলাকার এক মহিলার গর্ভ নিরোধক অপারেশন করার জন্য রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে তাকে ভুল বুঝিয়ে তার পিজি নার্সিংহোমে নিয়ে গিয়ে অপারেশন করেন ও তার মৃত্যু হয়।