রায়গঞ্জ: যাদবপুরে সংঘর্ষের প্রতিবাদে রায়গঞ্জে এবিভিপির বিক্ষোভ
জিবি মিটিং ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ও বামপন্থীদের সঙ্গে এবিভিপির সংঘর্ষের অভিযোগ উঠেছে। প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের গেটের সামনে এবিভিপির ছাত্রছাত্রীরা পতাকা হাতে বিক্ষোভ করেন। নির্বাচিত ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও জিবি মিটিং ডাকার প্রশ্ন তোলেন তাঁরা। সংঘর্ষে এবিভিপির কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তির অভিযোগও উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানায় সংগঠন।