ধানতলা থানা এলাকায় সরকারি জমি বিক্রির অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে,সরকারি নয় পৈতৃক সম্পত্তি বলে দাবি অভিযুক্তের। সূত্রের খবর,ধানতলা থানা এলাকার ন পাড়া অঞ্চলে ডিপ টিউবওয়েল এলাকার কিছু জমি বিক্রি করে দেয় এক ব্যক্তি। আর এই জমি বিক্রির পর ওই জমির পিছনে থাকা কয়েকটি পরিবারের যাতায়াতের রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে। আর এই জমি বিক্রি নিয়েই সরগরম গোটা এলাকা। ওই এলাকার কিছু মানুষের অভিযোগ,যে জমি বিক্রি হয়েছে তা সরকারি। অভিযোগ, সরকারি জমি নিজের বলে বিক্রি করে দিয়েছে ওই