রঘুনাথপুর ১: ভয়াবহ পরিবেশ দূষণ রোধ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে রঘুনাথপুরে প্রতিবাদ মিছিল ও SDOকে ডেপুটেশন
ভয়াবহ পরিবেশ দূষণ রোধ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে সোমবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুরে প্রতিবাদ মিছিল ও SDOকে ডেপুটেশন দিল রঘুনাথপুর মহকুমা দূষণ বিরোধী ও প্রাণ প্রকৃতি রক্ষা মঞ্চ।এই আন্দোলনে 17টি সংগঠন অংশগ্রহণ করেছিল। রঘুনাথপুর শহরের ব্লকডাঙ্গা এলাকা থেকে মিছিল শুরু হয়ে রঘুনাথপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে রঘুনাথপুরের SDOঅফিসের সামনে এসে মিছিল পৌঁছায় ।এরপর রঘুনাথপুরের SDOকে ডেপুটেশন দেওয়া হয়।