কালচিনি ব্লকের পূর্ব সাতালি ও গুদাম ডাবরি এলাকায় বুনো হাতির তাণ্ডব থামার নাম নেই। আবারও একটি বুনো হাতি গুদাম ডাবরি এলাকায় ঢুকে সুপারি বাগান ও কলা বাগানে ব্যাপক ক্ষতি সাধন করে। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগদ স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় প্রতিদিনই হাতির দল গ্রামে ঢুকে ফসল নষ্ট করছে। ফলে ফসলের ক্ষতির সাথে সাথে আতঙ্কে দিন কাটছে তাদের। গ্রামবাসীরা জানান, রাত নামলেই হাতির হামলার ভয় তাড়া করে বেড়ায়।