রঘুনাথপুর ১: রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি,বিধায়ক কমলাকান্ত হাঁসদা
বুধবার পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তদান শিবিরে উপস্থিত হন পাড়া বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি ও কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা সহ অন্যান্য। এদিন তারা রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তদান শিবিরে রক্তদাতাদের ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান। এই ধরনের মহৎ কাজে এগিয়ে আসার জন্য সকল রক্তদাতাদের ধন্যবাদ জানান। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে হাসপাতালের সুপারের সাথে আলোচনা করে তারা।