পাড়া: পাড়া থানার উদয়পুর গ্রামে চড়ক পূজার মেলা দেখতে উপচে পড়লো মানুষের ভিড়
Para, Purulia | May 2, 2026 পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত উদয়পুর জয়নগর গ্রাম পঞ্চায়েতের উদয়পুর গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারও চড়ক পূজা উপলক্ষে ভগ্দা ঘুরার আয়োজন করা হয়েছিল। শনিবার বিকেল পাঁচটা নাগাদ শুরু হয় এই মেলা। এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন ভগ্দা ঘুরা দেখতে স্থানীয় এলাকার বহু মানুষ ভিড় করেছিলেন। মেলায় ছোটদের খেলনা খাবারের দোকান মনিহারী ইত্যাদি দোকান বসেছে। দোকান গুলিতে উপচে পড়ছে মানুষের ভিড়।