বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত এক ব্যক্তি। দুর্ঘটনার পরে বাইক ফেলে পালাল চালক ও আরোহী। বুধবার গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের কমলাই এলাকায় দুর্গাপুর কালিয়াগঞ্জ রাজ্য সড়কে। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তে জন্য রায়গঞ্জ মেডিকেলে পাঠায় পুলিশ।মৃতের নাম তপন বর্মন(৩৬)। তপন কমলাই এলাকায় পরিজনকে নিয়ে ভাড়া থাকতেন। তিনি পেশায় মাংসের ব্যবসায়ী। বাড়িতে রয়েছে স্ত্রী ও দুই ছেলে। জানা গিয়েছে, এদিন রাতে এক পরিচিতের বাড়ি থেকে হেঁটে নিজের বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে।